পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় বহিষ্কারের কয়েক ঘন্টা পরেই গ্রেফতার কৃষক দল নেতা Logo অনুমোদনহীন স্লিপার বাস তৈরি ও মেরামত গ্যারেজ এ বিআরটিএ মোবাইল কোর্টে আড়াই লক্ষ টাকা জরিমানা Logo অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান বিআরটিএ’ র Logo চট্টগ্রাম বিআরটিএ’তে দালালবিরোধী অভিযান, ২ জনের কারাদণ্ড Logo মিরপুর বিআরটিএতে ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এর অভিযানে দালাল চক্রের ৩ সদস্য আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Logo দীর্ঘদিন কারাভোগের পর জামায়াত নেতা সোহেল রানা জামিনে মুক্ত, পাটগ্রামে গণসংবর্ধনা Logo বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে ভাটা, কমেছে রাজস্ব ও কর্মসংস্থান Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় বহিষ্কারের কয়েক ঘন্টা পরেই গ্রেফতার কৃষক দল নেতা

মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে লাঠি দিয়ে মারধর ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে শাহ আলম নামে কৃষকদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহ আলমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। বুধবার সকালে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। শাহ আলম কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি ছিলেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে প্রবাসী মান্নানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই দিনই ভুক্তভোগী নারী কালীগঞ্জ থানায় শাহ আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার দুপুরে শাহ আলমসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে ওই বাড়িতে যান। একপর্যায়ে তারা বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় টিনের বেড়া ভেঙে ভেতরে থাকা প্রবাসীর স্ত্রীকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একজন ব্যক্তিকে টিনের বেড়া ভেঙে ঘরের ভেতরে হাত ঢুকিয়ে লাঠি দিয়ে এক নারীকে আঘাত করতে দেখা যায়। ভিডিওটি শাহ আলমের বলে অভিযোগ করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, থানায় দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে চলবলা ইউনিয়ন কৃষকদলের বহিষ্কৃত নেতা শাহ আলমকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আপডেট টাইম : ০৬:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬