অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর Logo পাটগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে ভেলায় নদী পারাপার, ব্যাহত কোমলমতি শিশুদের শিক্ষা Logo দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo লালমনিরহাটে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত ‎ Logo রুপগঞ্জ প্রেসক্লাব কমিটির সভাপতি খলিল শিকদার, সাধারণ সম্পাদক আলম হোসাইন Logo লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার Logo প্রবাসীর স্ত্রীর বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় বহিষ্কারের কয়েক ঘন্টা পরেই গ্রেফতার কৃষক দল নেতা Logo অনুমোদনহীন স্লিপার বাস তৈরি ও মেরামত গ্যারেজ এ বিআরটিএ মোবাইল কোর্টে আড়াই লক্ষ টাকা জরিমানা Logo অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান বিআরটিএ’ র Logo চট্টগ্রাম বিআরটিএ’তে দালালবিরোধী অভিযান, ২ জনের কারাদণ্ড

লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৪:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১২৫৫ বার

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজিবউদ্দিন ওরফে সেলিম (৪২) নামে এক মাদ্রাসার নৈশপ্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলার হাতীবান্ধা উপজেলায় বোনের বাসায় আশ্রয় নিতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে এবং মোমিনপুর দাখিল মাদ্রাসার নৈশপ্রহরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয় বছর বয়সী শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে প্রতিবেশী সেলিম কৌশলে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরে শিশুটিকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনাটি জানায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, নয় বছর বয়সী এক শিশু নির্যাতনের অভিযোগ নিয়ে হাসপাতালে আসে। জরুরি বিভাগে পরীক্ষা করে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্ত সেলিম সেখান থেকে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়। তাদের নির্দেশনা অনুযায়ী তথ্যপ্রযুক্তির সহায়তায় পাটগ্রামের পার্শ্ববর্তী উপজেলা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লালমনিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসার নৈশপ্রহরী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৫৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬