অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও যানবাহন জব্দ Logo পাটগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে, মামলা Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক পুশইন ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার আহ্বান Logo পাটগ্রামে সৎ বাবার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ Logo নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৩১ Logo আরিফুল হত্যার ঘটনায় দ্রুত চার্জশিটের আশ্বাস ত্রাণমন্ত্রীর Logo বিআরটিএ’র পাবলিক সার্ভিস ডেস্কে বেনামী চিঠির পাহাড়, ব্ল্যাকমেইলের শিকার কর্মকর্তা-কর্মচারীরা Logo লালমনিরহাট শুন্যরেখায় বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দিল বিজিবি Logo হাতীবান্ধা সীমান্তে বিএসএফের সদস্যের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি উদ্ধার Logo পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক

পাটগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে, মামলা

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১২৬৪ বার

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ বাবা সেলিম হোসেনের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পাটগ্রাম থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত সেলিম পলাতক রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভান্ডারদহ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সেলিম ওই এলাকার মজিবর রহমানের ছেলে। কিশোরী লালমনিরহাট সদর উপজেলার একটি এতিমখানা মাদ্রাসায় আরবি পড়াশোনা করে।

মামলার বাদী ও কিশোরীর মায়ের অভিযোগ, বুধবার সেলিম কিশোরীকে তার মামার বাড়ি কচুয়ারপাড় এলাকায় বেড়াতে নিয়ে যান। পরে খাবার শেষে মেয়েটিকে সঙ্গে নিয়ে জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা হয়ে কাশিরডাঙ্গা এলাকার একটি বাঁশঝাড়ে যান। সেখানে সেলিম কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে সড়কের পাশে রেখে সেলিম চলে যান।

পরে উপায়ন্তর না পেয়ে কিশোরী স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখান থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পাটগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য পুলিশ কিশোরীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেলিম ইসলাম পলাতক থাকায় এবং তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও যানবাহন জব্দ

পাটগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে, মামলা

আপডেট টাইম : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬