অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম

পাটগ্রামে সৎ বাবার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • মো:রশিদুল ইসলাম
  • আপডেট টাইম : ০৯:১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৩৭১ বার

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ভান্ডারদহ ৭ নম্বর ওয়ার্ড এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে তার সৎ বাবা ধর্ষণ করেছেন,এমন অভিযোগ উঠেছে।

অভিযুক্ত সেলিম ইসলাম (৩৫)একই গ্রামের ভান্ডারদহ এলাকার মো.মজিবর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরীকে তার মামার বাড়ি কচুয়ার পাড়ে যাওয়ার কথা বলে নিয়ে যান সেলিম। পরে সন্ধ্যার পর রুস্তমের বাড়ি এলাকার দিকে রাস্তার পাশে একটি বাঁশঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে কিশোরীর মা খাদিজা বেগম পাটগ্রাম থানায় মামলা করেন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত সেলিম ইসলামকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু

পাটগ্রামে সৎ বাবার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ০৯:১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬