পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

খালেদা জিয়ার সমাবেশে গান গাওয়ায় বাউলের উপর হামলা

বাংলার খবর২৪.কম index_56584: জেলা জাসাস নেতা বাউল আব্দুল খালেককে মারপিট করে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে জাসাস নেতা বাউল আব্দুল খালেক মোটরসাইকেলযোগে ব্যক্তিগত কাজে শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় দুর্বৃত্তরা তাকে মারপিট করে। এ সময় সন্ত্রাসীরা ওই বাউলের বাবরি চুলও কেটে নেয় বলে জানা গেছে।

আহত অবস্থায় স্থানীয়রা বাউল খালেককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। তিনি জেলা জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য ও দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য। তিনি সদর উপজেলার ইছলাবাড়ী গ্রামের বাসিন্দা ও ভোলা মন বাউল সংগঠনের সভাপতি।

এ ব্যাপারে নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। তবে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।

এদিকে এ ঘটনার জন্য জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত শনিবার বেগম জিয়ার সমাবেশে গান পরিবেশন করার কারণেই তাকে মারপিট করা হয়েছে। তিনি ঘটনার তীব্র নিন্দা এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জানতে স্থানীয় সংসদ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলকে ফোন করলে তার ব্যক্তিগত সহকারী আকরামুল ইসলাম জানান, এমপি সাহেবের দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে আছেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম খান বলেন, মারপিটের খবর পেয়েছি। আহত বাউল খালেক হাসপাতালে ভর্তি আছে। এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

খালেদা জিয়ার সমাবেশে গান গাওয়ায় বাউলের উপর হামলা

আপডেট টাইম : ০১:৪২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০১৪