অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

নাটোরে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ : নিহত ১

বাংলার খবর২৪.কম index_56758 : নাটোরের বড়াইগ্রামে একটি অটো রাইস মিলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাকিব (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত দুই শ্রমিক।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গড়মাটি এলাকায় এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, শ্রমিক নিয়োগ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গড়মাটি কলোনীপাড়া ও গড়মাটি গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ মঙ্গলবার সকালে গড়মাটি গ্রামের শ্রমিকরা রশিদ অটো রাইস মিলে কাজ করতে গেলে কলোনী পাড়ার শ্রমিকরা তাদের মিল থেকে বের করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে গড়মাটি গ্রামের শ্রমিকরা সংগঠিত হয়ে মিলের সামনে অবস্থান নেয়। এ সময় কলোনীপাড়ার শ্রমিকরাও তাদের মুখোমুখি অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে তিনজন আহত হন। আহতদের মধ্যে গড়মাটি গ্রামের সাকিব ও সাইফুদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাকিব মারা যান। সাইফুদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অপর আহত সুমনকে বনপাড়াস্থ একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

নাটোরে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ : নিহত ১

আপডেট টাইম : ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০১৪