অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীর ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা

বাংলার খবর২৪.কমindex_57264, রাজশাহী : রাজশাহী নগরীর বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। শনিবার দুপুরে ওই অভিযান পরিচালিত হয়।

এসময় আল মদিনা কিউর নার্সিং হোমকে ৫০ হাজার টাকা এবং একতা ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে এতে অংশ নেয় র‌্যাব-৫ রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার জানান, দুপুরে নগরীর সিপাইপাড়া এলাকায় অবস্থিত আল-মদিনা কিউর নার্সিং হোমে অভিযান চালানো হয়। এসময় চিকিৎসক-নার্স না থাকা সত্ত্বেও অস্ত্রোপাচার এবং অব্যস্থাপনার অভিযোগে সেটির মালিক আবুল কালাম আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করে মুক্তিপান তিনি।

এছাড়া নগরীর একতা ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এবং লেজার ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় একতার এক্সরে করার অনুমোদনের নবায়ন না থাকায় এবং লেজারের কিছু কাগজপত্র না থাকায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীর ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা

আপডেট টাইম : ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০১৪