পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাঙামাটিতে বৃহস্পতিবার হরতাল

বাংলার খবর২৪.কমimages_57662, রাঙামাটি : রাঙামাটিতে অপহৃত তিন বন কর্মকর্তাকে বুধবারের মধ্যে মুক্তি না দিলে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে পার্বত্য যুব ফ্রন্ট নামে পুনর্বাসিত বাঙালিদের একটি সংগঠন ।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। তবে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা হরতালের আওতামুক্ত থাকবে।

গত ৬ নভেম্বর রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলি খাড়িকাটা এলাকা থেকে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের তিন কর্মকর্তাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

অপহৃতরা হলেন- পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন কর্মকর্তা মো. শরীফ, কাচালংয়ের রেঞ্জার মো. রবিউল ও ফরেস্টার বিবর্তন চাকমা।

পার্বত্য যুব ফ্রন্ট সংগঠনের সভাপতি মো. হান্নানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন; সমঅধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কামাল, পার্বত্য যুব ফ্রন্টের উপদেষ্টা কাজী জালোয়া, জাহাঙ্গীর আলম মুন্না প্রমুখ।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, অতীতে পাহাড়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী অপহরণের মাধ্যমে চাঁদাবাজি এবং হত্যাকা- চালালেও প্রশাসন এ বিষয়ে নিশ্চুপ ছিল।

নেতৃবৃন্দ আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি লংঘন করে সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র ক্যাডাররা পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে চলেছে। তাই চুক্তির শর্ত ভঙ্গের দায়ে পার্বত্য অঞ্চলে গণমানুষের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর মাধ্যমে চিরুনি অভিযান পরিচালনা প্রয়োজন।

সেনা অভিযানের মাধ্যমে পার্বত্য এলাকা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি জানান পার্বত্য যুব ফ্রন্টের নেতৃবৃন্দ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাঙামাটিতে বৃহস্পতিবার হরতাল

আপডেট টাইম : ০১:১৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪