পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

রাবিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

বাংলার খবর২৪.কম,index_57741 রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক ছাত্রলীগ নেতা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল্লাহ আল মামুন ওরফে শিমুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সরকার ফারহানা আক্তার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ওই ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলা এলাকা থেকে জুবেরি মাঠ দিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। একপর্যায়ে এলোপাতাড়ি মারধর শুরু করলে ডান পায়ের হাটুর নিচে ধারালো ছুরি দিয়ে শিমুলকে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা ।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, সন্ত্রাসীদের হামলায় শিমুল আহত হয়েছে। প্রাথমিকভাবে সে হামলাকারীদের চিনতে পারেনি।

তবে হামলাকারীরা শিবির ক্যাডার হতে পারে, ছিনতাইকারীও হতে পারে। যেই হোক না কেন আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ ঘটনায় বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও জানান মিজানুর রহমান।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, নির্জন এলাকা হওয়ায় দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

রাবিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

আপডেট টাইম : ১২:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০১৪