অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাজশাহীতে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৭০২, বহিষ্কার ২

বাংলার খবর২৪.কমimage_152594_57888, রাজশাহী : চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বৃহস্পতিবার রাজশাহী বোর্ডে অনুপস্থিত ছিল ২ হাজার ৭০২ জন পরীক্ষার্থী। এছাড়া চারু ও কারুকলা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বহিষ্কার পরীক্ষার্থীরা হলো- মাহফুজা খাতুন ও শাপলা খাতুন। তারা দুজনই নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঝাড়–য়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ছামসুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের বৃহস্পতিবারের জেএসসি পরীক্ষার্থী মোট ১ লাখ ৯৮ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু এর মধ্যে ১ লাখ ৯৫ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এ দিন মোট ২ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এদিন সবচেয়ে বেশী সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো নওগাঁয় ২৯ টি কেন্দ্রে ৫০২ জন। এরপর যথাক্রমে রাজশাহীতে ৩৬ টি কেন্দ্রে ৪৫২ জন, পাবনায় ২৭ টি কেন্দ্রে ৩৭২ জন, নাটোরে ২১ টি কেন্দ্রে ৩৭০ জন, বগুড়ায় ৩৭ টি কেন্দ্রে ৩৪১ জন, সিরাজগঞ্জে ৩৪ টি কেন্দ্রে ৩০২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ টি কেন্দ্রে ২৭৭ জন এবং জয়পুরহাটে ১৩ টি কেন্দ্রে ৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

তিনি আরো বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনে দুুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি জানান, বৃহস্পতিবার রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় তিনটি ঝটিকা টিম, ৮৫ টি ভিজিলেন্স টিমসহ প্রশাসনের নিয়োগকৃত ম্যাজিস্ট্রেটগণ/প্রথম শ্রেণীর কর্মকর্তাগণ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

উল্লেখ্য, এবার জেএসসি পরীক্ষায় মোট ২ লাখ ৪ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে নিয়মিত ১ লাখ ৯৮ হাজার ১৭৪ জন। ১৬ জন দৃষ্টি প্রতিবন্ধী এবং একজন শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ৩ হাজার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছে এসব পরীক্ষার্থী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাজশাহীতে জেএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৭০২, বহিষ্কার ২

আপডেট টাইম : ০৬:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০১৪