অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রংপুরে চলন্ত বাসে আগুন : আহত ৫

বাংলার খবর২৪.কম, রংপুর : রংপুর মহানগরীর ধর্মদাস এলাকায় যাত্রীবাহী বিআরটিসির একটি বাসে শর্টসার্কিটের মাধ্যমে আগুন ধরে যায়। এতে অল্পের জন্য রক্ষা পান অন্তত অর্ধশতাধিক যাত্রী। এ ঘটনায় আহত হয়েছে পাঁচ যাত্রী।

শুক্রবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধাগামী বিআরটিসির যাত্রীবোঝাই বাসটি রংপুর মহানগরীর ধর্মদাস এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে ধোয়া বের হতে দেখেন স্থানীয়রা। তাদের চিৎকারে চালক গাড়ি থামিয়ে দেন।

এ সময় আতঙ্কে যাত্রীরা গাড়ির জানালা দিয়ে তাড়াহুড়া করে নামতে থাকেন। গাড়ি থেকে নামতে গিয়ে নারীসহ অন্তত পাঁচ যাত্রী আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির চালক জুলফিকার আলম জানান, ইঞ্জিনে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কর্তব্যরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক এএসআই প্রণয় চন্দ্র রায় জানান, অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। গাড়িটি আর চালু না হওয়ায় যাত্রীদের অন্য গাড়িতে তুলে দেয়া হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রংপুরে চলন্ত বাসে আগুন : আহত ৫

আপডেট টাইম : ০৬:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪