পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাবিতে শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

বাংলার খবর২৪.কম, রাবি: ছাত্রলীগ নেতার এক মেয়ে বন্ধুকে ফোন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার ওই শিক্ষার্থীর নাম আসিফ মাহমুদ সজিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ও হাবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

আহত সজিব বিশ্ববিদ্যালয় চিকিৎসা মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সজিবের কয়েকজন সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহ্রাওয়ার্দী হলের সামনে একটি দোকানে বসে সজিব তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেলেন।

এসময় হঠাৎ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুলাহ্ আল গালিবের নেতৃত্বে ৫-৬ জন কর্মী সজিবকে মারধর করেন। এরপর তারা সজিবকে তার আবাসিক হল থেকে বের করে দেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

গালিবের এক মেয়ে বন্ধুকে সজিব মিস কল দিয়েছিল বলে তাকে মারধর করা হয়েছে বলে জানায় সজিবের সহপাঠীরা।

অভিযোগ স্বীকার করে ছাত্রলীগ নেতা আব্দুলাহ্ আল গালিব বলেন, ওই ছেলে আমার এক মেয়ে বন্ধুকে নিয়মিত ফোন করে। তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে আজ সাত-আটবার ফোন করেছে। তাই তাকে কান ধরিয়ে উঠ-বস করিয়ে কয়েকটা চড়-থাপ্পর মারা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, বেয়াদবি করায় এক ছোট ভাইকে গালিব দুই-একটা চড় থাপ্পর দিয়েছে। তবে বিষয়টি বড় কিছু না।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাবিতে শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

আপডেট টাইম : ০৬:২৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০১৪