পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সলঙ্গায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা থানায় জাহাঙ্গীর হোসেন (২২) নামে এক অটোরিক্সা চালককে শ্বাসরোধ করে হত্যা করে একটি সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতের কোনো এক সময়ে থানার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন জেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চক মোনারপুর গ্রামের তজিমুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিএনজি চালিত একটি অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি জাহাঙ্গীর হোসেন। পরে শনিবার সকাল নয়টার দিকে নলকা ইউনিয়নের এরান্দহ কবর স্থানের সামনে তার লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সকাল দশটার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিএনজি অটোরিক্সা ছিনতাই করার জন্যই জাহাঙ্গীরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সলঙ্গায় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

আপডেট টাইম : ০৯:১৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০১৪