পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৯ শিশু-কিশোরী

চাঁপাইনবাবগঞ্জ: ভারতে পাচার হওয়া শিশুসহ ৯ বাংলাদেশি কিশোরী দেশে ফিরেছে। শনিবার দুপুরে তাদের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

সূত্র জানায়, ভারতের মালদাহ জেলার আনন্দ আশ্রমে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহায়তায় তাদের ফেরত আনা হয়।
মালদহ জেলার মোহদীপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের সোনামসজিদ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করে। এসময় ভারতীয় বিএসএফ ও ইমিগ্রেশন এবং বাংলাদেশের বিজিবি ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

সোনামসজিদ ইমিগ্রেশন কর্মকর্তা এসআই আতাউর রহমান জানান, ভারত থেকে ফেরত নয় বাংলাদেশি কিশোরী ও শিশুকে জাতীয় মহিলা আইনজীবী সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মকর্তা অ্যাডভোকেট ইয়াসমিন আরা খুশির জিম্মায় দেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকল্প আইনজীবী অ্যাডভোকেট ইয়াসমিন আরা খুশি জানান, ফেরত আনা এক শিশুসহ আট কিশোরীকে ভারতে যাওয়ার সময় সে দেশের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ে। পরে তাদের বহরমপুর আনন্দ আশ্রমের হেফাজতে রাখা হয়।

শনিবার দুপুরে ভারতের মালদহ জেলার মোহদীপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিএসএফ’র মাধ্যমে সোনামসজিদ ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে তাদের হস্তান্তর করেন। এসময় ভারতীয় বিএসএফ, ইমিগ্রেশন এবং বাংলাদেশের বিজিবি ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ৯ শিশু-কিশোরী

আপডেট টাইম : ১২:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪