অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

প্রতিটি ম্যাচই জিততে চাই : মাশরাফি

ঢাকা : দীর্ঘদিনের হারের বৃত্ত ভেঙ্গে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি সিরিজে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের সবকটিতেই জয় পেয়েছে স্বাগতিকরা।

এরপর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতে ইতোমধ্যেই ২-০তে এগিয়ে রয়েছে টাইগাররা। জয়ের এই ধারাটা অব্যাহতই রাখতে চায় তারা। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে প্রতিটি ম্যাচই জিততে চায় বাংলাদেশ দল।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে মাশরাফি বছেছেন, ‘আমরা প্রতিটি ম্যাচই জিততে চাই। প্রথমে কালকের (বুধবারের) ম্যাচটি জিততে হবে। কারণ কালকেরটা জিতলে আমাদের জন্য সবকিছু খুব সহজ হয়ে যাবে। আর সবগুলো ম্যাচ জেতার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাই করবো।’

ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে থাকায় স্বাগতিকরা বেশ আত্মবিশ্বাসী থাকবে এটাই স্বাভাবিক। এই অবস্থায় তৃতীয় ওয়ানডের পরিকল্পনা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আসলে প্রত্যেকটা ম্যাচই তো নতুন ম্যাচ। সবকিছুই নতুন করে শুরু করতে হয়। তাই আমাদের প্রথম থেকেই ভাল খেলতে হবে। কারণ দুই দিনের একটা গ্যাপ গেছে। তাই অবশ্যই সিরিয়াসলি খেলতে হবে।’

মিরপুরের উইকেট সব সময়ই স্পিনারদের জন্য সহায়ক হয়। অধিকাংশ সময়ে স্পিনাররাই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। তৃতীয় ওয়ানডেতে স্পিনারদের ভূমিকা কেমন থাকতে পারে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আমার মনে হয় মিরপুরের উইকেটটা স্পিনারদের জন্য করলে এটা স্পিনারে জন্য অধিক সহায়ক হবে। এখানে উচু-নিচু টার্ন বাউন্স বেশি করে। তো এক্ষেত্রে স্পিনাররা বেশি সুবিধা পায়। তবে পেসারদেরও অনেক দায়িত্ব আছে। প্রথমে পেসাররা ভালো করলে স্পিনারদের আরও আক্রমণাত্মক হতে এবং উইকেট পেতে সাহায্য করে।’

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং অর্ডার পরিবর্তন এনে সাকিব-মুশফিককে অনেক আগেই ব্যাটিংয়ে পাঠানো হয়েছিলো। এর কারণ জানতে চাইলে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আসলে এই মুহুর্তে সাকিব এবং মুশফিক ফর্মে আছে। তাই তাদেরকে আমরা বেশি ওভার খেলাতে চেয়েছি। সাকিব ইনফর্ম ব্যাটসম্যান। ও যদি আমাদের বেশিরভাগ ওভার খেলে সেটা দলের জন্যই ভাল। মুশফিকের বিষয়টিও একই। তবে এটি সবার সাথে আলোচনা করেই করা হয়েছে। অবশ্য সেভাবে ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হচ্ছেনা। কিন্তু এরকম অবস্থা যদি আসে তাহলে এদের আগে খেলানো হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম থেমে শুরু করে এ পর্যন্ত দুর্দান্ত খেলে চলেছে বাংলাদেশ। এরপরও অধিনায়ক হিসেবে কোন জায়গাটা মনে হচ্ছে যে আরও উন্নতি করা সম্ভব-এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘আমাদের এখনো সব জায়গাতেই উন্নতি করার জায়গা আছে। প্রথম ম্যাচে টপ অর্ডার ভালো করেনি। দ্বিতীয় ম্যাচে, ব্যাটিং অর্ডারে পরিবর্তন হয়েছে, তবে আমরা মিডলঅর্ডারে ভালো করিনি। বোলিংয়ে একই কথা। ফিল্ডিংয়ে ভালোই হয়েছে, তবে এর চেয়ে ভালো আমরা করে এসেছি আগে এবং এখনো করা সম্ভব। উন্নতি প্রতিটি জায়গায় করা সম্ভব। আর সেটা করতে হবে। না করতে পারলে বিশ্বকাপে আসলে খুব কঠিন হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

প্রতিটি ম্যাচই জিততে চাই : মাশরাফি

আপডেট টাইম : ১২:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪