অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

গোপালগঞ্জ বাস খাদে পড়ে নিহত ২ আহত ৩৫

বাংলার খবর২৪.কম,index_47213গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩৫ জন। তাৎক্ষণিকভাবে সবার পরিচয় জানা যায়নি।

রোববার রাত নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাঘদী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা গ্রামের বাসের হেলপার পলাশ ওরফে তোরাব আলি (৩০) ও মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামে আশরাফ আলীর স্ত্রী আবেজান বেগম (৪৫)।

আহতরা হলেন- হাফিজুর (৩২), ফুরফুরি বেগম (৭০), কার্তিক কুন্ড (৪৫), সামস (৫০), আজাদ (৪০), এনামুল (২৫), বাসের সুপারভাইজার আব্বাস (৩৫), মরিয়ম (৩০), সালাম (৩২), দেলোয়ার (২৮), হেলাল (১৮), হেলেনা (২১) ও আশরাফ (২৮)। আহত ২০ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের মাদারীপুরের রাজৈর হাসপাতালে ও টেকেরহাট ক্লিনিক চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের সকলের বাড়ী মাদারীপুর সদর ও কালকিনি উপজেলার বিভিন্ন গ্রামে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সালাম জানান, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশে একটি সাথে ধাক্কা লাগে। এতে মহাসড়কের খাদে পড়ে গেলে বাসের নিচে চাপা পরে ঘটনাস্থলে বাসের হেলপার পলাশ মারা যান। এসময় আহত হয় আরো ৩৫ জন।

পরে খবর পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণকালে আবেজান বেগম মারা যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

গোপালগঞ্জ বাস খাদে পড়ে নিহত ২ আহত ৩৫

আপডেট টাইম : ০৪:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪