পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী Logo ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

মুশফিকের ও মাহমুদুল্লাহর অর্ধশতকে ঘুরে দাঁড়ালো টাইগাররা

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে মাত্র ৩২ রানে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো স্বাগতিক বাংলাদেশ। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসে ঝড়ো গতিতে দারুণ এক হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলকে এগিয়ে নেওয়ার কাজটি ভালোভাবেই করেছেন মুশফিক। তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম অর্ধশতক।

মাত্র ৭৮ বল মোকাবিলা করে ৭টি চারের সাহায্যে ৭৭ রান করেন মুশফিক। ইনিংসের ৩৭তম ওভারে মুশফিককে সাজঘরে ফেরান কামুনগুজি।

দলের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসা মাহমুদুল্লাহ রিয়াদও মুশফিককে সঙ্গ দিয়েছেন ভালোভাবেই । ৭১ বল খেলে ৫০ রান করে অপরাজিত আছেন রিয়াদ। তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১০ ওয়ানডে ফিফটি। আজকের এই ইনিংসটি খেলার পথে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদুল্লাহ। নিজের ইনিংসের একাদশতম রানটি নিয়েই ওয়ানডেতে দেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

দেশের পক্ষে তার সামনে আছেন হাবিবুল বাশার (২১৬৮), শাহরিয়ার নাফিস (২২০১), সাকিব আল-হাসান (৩৯৭৬), তামিম ইকবাল (৩৯৬১), মোহাম্মদ আশরাফুল (৩৪৬৮) ও মুশফিকুর রহিম (৩১৫৬)।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৭ উইকেটে ১৭৭ রান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুশফিকের ও মাহমুদুল্লাহর অর্ধশতকে ঘুরে দাঁড়ালো টাইগাররা

আপডেট টাইম : ০৯:৪২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪