অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

কিশোরগঞ্জে অপহরণের ২দিন পর ছাত্রের লাশ উদ্ধার

বাংলার খবর২৪.কম,index_47614(2)কিশোরগঞ্জ : জেলার পাকুন্দিয়ায় অপহরণের দু’দিন পর মোঃ সাকিবুল হাসান টুটুল (১২) নামে এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার) ভোরে উপজেলার চরকাউনা গ্রামের রাস্তার পাশে একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

টুটুল চরকাউনা মেমোরিয়াল কিন্ডার গার্টেন স্কুলে ৪র্থ শ্রেণীতে অধ্যায়নরত ছিল। সে পাকুন্দিয়ার জাংঙ্গালীয়া ইউনিয়নের চরকাউনা গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট স্কুল ছুটি শেষে সহপাঠিদের সঙ্গে বাড়ি যাবার পথে স্থানীয় নয়াবাজার নামক স্থান থেকে সে অপহৃত হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওই দিন রাত পৌনে ১০টার দিকে টুটুলের মায়ের মোবাইল ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। এবং মুক্তিপণ হিসাবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ওইদিন রাত ১১টায় তার বাবা কামাল উদ্দিন এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

পরে পুলিশের একটি টিম ওই রাতে এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন সোহাগ, ডালিমসহ চারজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চরকাউনা গ্রামের রাস্তার পাশে একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় টুটুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ও (ওসি তদন্ত) মোঃ সামছুদ্দিন এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রির্পোট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জে অপহরণের ২দিন পর ছাত্রের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৯:২০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০১৪