পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আইএফএফএইচএস’র সেরা রোনাল্ডো

লিসবন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভাণ্ডারে আরেকটি ট্রফি যুক্ত হলো৷ ২০১৩ সালের সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ ৬৯টি গোল এসেছে তার পা থেকে৷ পর্তুগালের জার্সিতেও ১০টি গোল করেছেন সিআর-সেভেন৷ রোনাল্ডোর এই রেকর্ডের জন্য এবার তাকে পুরস্কৃত করল ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএইচএস)’৷

পুরস্কার হাতে সেই ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্টও করেছেন রিয়ালের সুপারস্টার৷ সেখানে তিনি লিখেছেন, “২০১৩-র সর্বোচ্চ গোলদাতা হওয়ায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স যে সম্মান আমাকে দিয়েছে তার জন্য আমি অভিভূত৷ সকলকে আমার ধন্যবাদ৷”

চলতি মৌসুমেও অসাধারণ ফর্মে রয়েছেন রোনাল্ডো৷ যার সুবাদে টানা ১৬ ম্যাচে অপ্রতিরোধ্য রিয়াল৷ এবছরও ব্যালন ডি’অর-এর জন্যও প্রবলভাবে নাম উঠে এসেছে রোনাল্ডোর৷ তৃতীয়বারের জন্য ব্যালনের শিরোপা সিআর সেভেনের মাথায় উঠবে কী না, তা জানা যাবে আগামী ১২ জানুয়ারি৷ তবে তার আগেই আইএফএফএইচএস-এর পুরস্কার চলে এল রোনাল্ডোর ঝুলিতে৷ -ওয়েবসাইট

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আইএফএফএইচএস’র সেরা রোনাল্ডো

আপডেট টাইম : ১০:২৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০১৪