পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অ্যাটলেটিকোর জয়

ঢাকা : লা লিগার ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে গত বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। এলচের বিপক্ষে ২-০ তে জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে দিয়েগো সিমেওনের দল।

শনিবার এলচের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথম থেকেই নিজেদের প্রাধান্য বজায় রেখে খেলেছে অ্যাটলেটিকো। ফলে গোলের দেখা পেতে বেশি দেরিও করতে হয়নি তাদের। ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো।

আর্দা তুরানের পাস থেকে দারুণ এক শটে গোল করে দলকে প্রথম এগিয়ে নেন হোসে মারিয়ার হিমেনেস।

প্রথমার্ধে আর কোন গোল না হওয়াতে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাটলেটিকো।

বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ান মারিও মানজুকিচ। ম্যাচের ৫৩ মিনিটে মিডফিল্ডার গাবির পাস থেকে দারুণ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ডুকে যান মানজুকিচ। এরপর মাপা শটে গোলরক্ষককে পরাস্ত করে দলের জয় নিশ্চিত করেন মারিও মানজুকিচ।

ম্যাচে আর কোন গোল না হওয়াতে ২-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমেওনের শিষ্যরা।

এই জয়ে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠলো অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের সবার উপরে রিয়াল মাদ্রিদ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অ্যাটলেটিকোর জয়

আপডেট টাইম : ০২:০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০১৪