অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সফল হয়েছি, কিন্তু…

সফল হয়েছেন, কিন্তু ভুললে চলবে না৷ কী তাই ভাবছেন তো? কিছুই না জীবনে চলার পথে সোজা-সাপটা কয়েকটা রেজিলিউশন৷ আসলে জীবনে সাফল্য পাওয়ার পরপরই আমরা অনেক কিছুকেই ভুলে যাই বা এড়িয়ে যাই৷ আর এর মধ্যে প্রধান হচ্ছে ব্যর্থতা৷ কিন্তু মনে রাখতে হবে জীবনে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও আসবে৷ তাই নেতিবাচক পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার মানসিকতা সবসময়ই রাখতে হবে৷ তাছাড়া সাফল্যের চূড়ায় থাকাকালীন কয়েকটা সহজ কথা মাথায় রাখলেই সম্ভব হবে যেকোনো পরিস্থিতি বা বলা ভালো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন করা৷

১. সবার আগে অতীত নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করুন৷ আগে যা ঘটে গেছে, তা তো আপনি চাইলেও আর বদলাতে পারবেন না৷ তাই সবসময় নিজের বর্তমান সাফল্যের চিন্তায় বিভোর না থেকে চেষ্টা করুন নিজের পুরনো ভুলত্রুটিগুলো থেকে শিক্ষা নিতে৷ আজকে হয়তো আপনি সাফল্য পেয়েছেন, কাল না-ও পেতে পারেন৷ তাই বর্তমানে অতীতের ছায়া না ফেলে চেষ্টা করুন সেখান থেকে এমন কিছু শিখতে যা আপনার আগামী দিনগুলোকে আরও মসৃণ করবে৷

২. সাফল্য পেয়ে আমরা অনেকসময়ই সমস্যার কথা ভাবি না অথবা সমস্যার গভীরে গিয়ে কোনো বিষয়কে দেখি না৷মু খে সর্বক্ষণ ঘুরতে থাকে সমাধানেরই কথা৷ কিন্তু চারপাশে যদি সত্যিই কোনো পারিবারিক বা কার্যগত সমস্যা থাকে, চেষ্টা করুন সেটা শুরু থেকে ভাবতে৷ খুঁটিয়ে পর্যবেক্ষণ করুন সবকিছু৷

৩. চারপাশের লোকজনের মতামত শোনাটাও কিন্তু জরুরি৷ সেটা মানা না-মানা আপনার ব্যক্তিগত ব্যাপার৷ কিন্তু আজ আপনি জীবনে সফল বলে কেউ কিছু বললে নেগেটিভ রি-অ্যাক্ট করাটা কিন্তু মানায় না৷ কারণ কালকে আপনার অসময়ে আপনার মন্তব্যে কেউ যদি প্রতিবাদ করে তখন আপনার কেমন লাগবে সেটা কখনও ভেবে দেখেছেন কি?

৪. নিজে কী করতে চান সে ব্যাপারে সম্পূর্ণ ফোকাসড থাকুন৷ আর ধৈর্য ধরুন৷ সব কিছু আপনার হাতের মুঠোয় রয়েছে বলে কোনো ব্যাপারেই কোনো অপেক্ষা করব না, এই মানসিকতা যদি আপনার থাকে, তাহলে অবিলম্বে তা বর্জন করুন৷ অফিসে প্রোমোশনই হোক, নতুন কিছু শেখাই হোক বা নিজেকে মেন্টেন করা হোক, কোনো কিছুতেই রাতারাতি রেজাল্ট আসবে না, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে৷ ওই যে কথায় বলে না কষ্ট করলে কেষ্ট মেলে৷ অপেক্ষা করতে করতে হতাশা আসলেও কিন্তু হাল ছেড়ে দিলে চলবে না৷

৫. সাফল্য পেলেও অনেকেই কিন্তু সেই সাফল্য ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট সন্দিহান হয়ে পড়েন৷ নিজের পুরনো কাজগুলো খুঁটিয়ে দেখে খামতিগুলো শুধরে নিন আর কখনও নিজের উপর আস্থা হারাবেন না৷ মনে রাখবেন যারা আপনাকে যোগ্য মনে করেছিল, তারা অবশ্যই আপনার সাফল্যের ধারা বজায় রাখার ব্যাপারে নিশ্চিত৷ তাই আত্মবিশ্বাস চলে গেলে তো চলবে না৷

৬. কোথায় এবং কখন না বলতে হবে , সে বিষয়ে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে৷ ঘর হোক বা বাইরে একসঙ্গে অনেক কাজ হাতে নিয়ে ফেললে কিন্তু মুশকিল হবে আপনারই৷ আর এটা যদি না করতে পারেন অতিরিক্ত চাপে কিন্তু একসময় কাজে কাঙ্খিত সাফল্য মিলবে না৷ আর তখনই পিছিয়ে পড়ার ভয় আপনাকে চেপে ধরবে৷

৭. যদি কোনো সময় একটা পুরো দিন ভালো না-ও কাটে তবে সেটাকে মাথায় রেখে অকারণ অবসাদে ভুগবেন না৷ ভালো দিন যেমন থাকে, খারাপ দিনও তো জীবনে আসবে৷ কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ছোটখাটো ব্যাপারে নিত্যদিনের অবসাদগুলোকে দূরে সরিয়ে রাখতে পারি না৷ আদতে তো আমরা মানুষ, দিনের শেষে আমাদের সকলেরই কমবেশি খামতি থেকেই যায়৷ আর এই সহজ সত্যিটাকে স্বীকার করে নিতে পারলেই মন থাকবে ফুরফুরে, আপনি থাকবেন তরতাজা৷-ওয়েবসাইট।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সফল হয়েছি, কিন্তু…

আপডেট টাইম : ০২:৫৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০১৪