অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

শাহবাগে হামলায় আহত যুবকের মৃত্য

রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেট এলাকায় হামলায় আহত তিন ভাইয়ের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ওই হামলার ঘটনার জন্য ৫৭ নাম্বার ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ও তার সহযোগীদের দায়ী করেছেন নিহতের বড় ভাই। নিহত যুবকের নাম মো. গিয়াস উদ্দিন রাজু (৩৩)। তার ছোট ভাই আদনান আবেদীন বাবু (৩০) হাসপাতালে চিকিৎসাধীন। বড় ভাই জয়নাল আবেদীনও হামলাকারীদের মারধরের শিকার।
জয়নাল জানান, রাজু একজন কম্পিউটার প্রকৌশলী। আর বাবু টেক্সটাইল প্রকৌশলী।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিল হোসেন বলেন, আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। জয়নাল বলেন, রাজুর স্ত্রী রুমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। রাতে সেখান থেকে বেরিয়ে রাজু ও বাবু আজিজের পাশে মেডিসিন মার্কেটের সামনে চা খেতে গিয়ে হামলার শিকার হন। যুবলীগ নেতা আক্তারের সহযোগী রুবেলের কাছে ৩৫ হাজার টাকা পেত রাজু। ওই টাকা চাওয়ায় বৃহস্পতিবার তাদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে মেডিসিন মার্কেটের সামনে তারা তার ভাইদের ওপর হামলা চালায়। তিনি জানান, হামলাকারীরা রাজুর মাথা ও পিঠে ধারাল অস্ত্র দিয়ে কোপ দেয়। বাবুর পিঠে গুলি করে। হামলার পরপরই ঘটনাস্থলে গিয়ে নিজেও মারধরের শিকার হন বলে জানান জয়নাল। গুরুতর আহত রাজু ও বাবুকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখান থেকে হাতিরপুলের ব্রাইটন হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান রাজু। জয়নাল আবেদীনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে পরিদর্শক হাবিল বলেন, বিষয়টি তারাও শুনেছেন। তবে কোনো পক্ষ এখনো থানায় আসেনি। রাজুদের বাসা রাজধানীর সেন্ট্রল রোডে। বাবার নাম সাব্বির আহমেদ। তারা আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারে থাকতেন বলে জয়নাল জানান
:মোঃ খালেদ হোসেন

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

শাহবাগে হামলায় আহত যুবকের মৃত্য

আপডেট টাইম : ০৬:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০১৪