পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ Logo সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা রক্ষা সম্ভব নয়: সালাম Logo ভুয়া মাদরাসা কার্যক্রমের প্রতিবাদে পাটগ্রামে সংবাদ সম্মেলন Logo ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা Logo মহিলা ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে: সালাম Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও

ধানক্ষেতে বাবা-মায়ের লাশ, পাশে দুইবোন ঘুমিয়ে

বাংলার খবর২৪.কম,500x350_345540de221f3d15d79f5d0aa2bf0bfc_ng760-নারায়ণগঞ্জ : জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের চরভুলুয়া গ্রামে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গ্রামের একটি ধানক্ষেতে ঘুমিয়ে ছিল তাদের দুই বছর বয়সী মেয়ে সুবর্ণা ও দেড় মাস বয়সী আরেক মেয়ে। পাশেই মৃত অবস্থায় পাওয়া যায় বাবা-মায়ের লাশ।
পুলিশের ধারণা, এটি আত্মহত্যা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনাটি ঘটে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে লাশ দুটি নারায়ণ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চরভুলুয়া গ্রামের মোমেন মিয়ার ছেলে সিএনজি অটোরিকশা চালক সুমন (৩২) ও একই গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে আয়েশা তিন বছর আগে পরিবারের অসম্মতিতে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর উভয়ের পরিবার বিষয়টি মেনে না নেয়ায় তারা অন্যত্র ভাড়া বাসায় থাকতেন।
সকালে কৃষকরা মাঠে সুমন ও আয়েশার লাশ দেখতে পান। ধানক্ষেতের আইলে এ সময় দুই বোন ঘুমিয়ে ছিলেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক গণমাধ্যমকে জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ

ধানক্ষেতে বাবা-মায়ের লাশ, পাশে দুইবোন ঘুমিয়ে

আপডেট টাইম : ০৯:০৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০১৪