অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

সুন্দরবনে কমেছে ভাসমান তেলের পরিমাণ

মংলা : সুন্দরবনে ভাসমান তেলের পরিমাণ কমে গেছে অনেকাংশে। তারপরও চলছে অবশিষ্ট তেল তুলতে নারী-পুরুষের প্রাণপন চেষ্টা।

জানা যায়, তেলের ক্রয় মূল্য কেজি প্রতি ১০ টাকা বাড়ানোতে আরো বেশি সংখ্যক লোক এখন তেল সংগ্রহে নেমেছে। তেল সংগ্রহকারীর সংখ্যা বাড়িয়ে ২শ’ থেকে ৫শ’ করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। বনের গাছপালা, লতাপাতা ও মাটিতে লেগে থাকা তেল অপসারণ ও সংগ্রহের জন্য ব্যবহার করা হচ্ছে পানির পাম্প মেশিন।

বন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সোমবার সকালে শ্যালা, পশুর নদীসহ আশপাশের খালগুলোর পানিতে দেখা গেছে খুব কম পরিমাণ তেল ভাসছে। তবে তেলের স্তুপ জমে আছে বনের গাছপালা, লতাপাতা ও মাটিতে। আর সেই তেল উত্তোলনে সকাল থেকে পাম্প মেশিন ব্যবহার করা হচ্ছে। পাম্প মেশিন দিয়ে পানি ছিটিয়ে তা পুনরায় সংগ্রহ করা হচ্ছে। তেলের ক্রয় মূল্য বৃদ্ধিতে উৎসাহ বেড়েছে তাদের মধ্যে। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার লিটার তেল সংগ্রহ করা হয়েছে। তবে সারা সুন্দরবনে ছড়িয়েছে প্রায় সাড়ে ৩ লাখ লিটার তেল। তবে যে গতিতে তেল সংগ্রহ করা হচ্ছে তাতে আগামী ২/৩ দিনের মধ্যে বাকি সব তেল সংগ্রহ করা সম্ভব হবে।

বনের বিভিন্ন এলাকার স্থানীয়রা জানান, নদীতে তেমন একটা তেল এখন আর নেই, এভাবে কাজ করলে আর বেশি সময় লাগবে না সব তেল তুলতে। নদী-খালের দুই পাড়ের গাছপালা ও মাটিতে এখন সবচেয়ে বেশি তেলের আস্তরণ রয়েছে।

তবে সোমবার বনের গভীরের খালগুলোতে প্রবেশ করে দেখা গেছে সে সব জায়গাতে তেমন একটা তেল নেই। খালের পাড়ে পাখির চলাচল ও মাছ শিকার। যা গত কয়েকদিন ধরে দেখা যায়নি।

মৃগামারী খালের পাড়ে দেখা গেছে একটি কুমিরকে রোদ পোহাতে। দূর থেকে ট্রলারের শব্দ শোনামাত্র কুমিরটি ঝাপ দেয় খালের পানিতে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

সুন্দরবনে কমেছে ভাসমান তেলের পরিমাণ

আপডেট টাইম : ০৪:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০১৪