অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

সুন্দরবন সুরক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি

মংলা : সুন্দরবন সুরক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠন ও শেলা নদীতে নৌযান চলাচল বন্ধ এবং মংলা-ঘাসিয়াখালী নৌপথ দ্রুত চালুর দাবি জানিয়েছে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন।

সুন্দরবনের শেলা নদী পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে মংলা প্রেসক্লাবে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সরকার যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতো তাহলে বনের ক্ষয়ক্ষতি এবং বনের ভেতরে যে তেল ছড়িয়ে পড়ছে এটা অনেক কমানো যেত। এই তেলেযুক্ত পানি, লতাপাতা ও ঘাস খেয়ে বন্যপ্রাণী আক্রান্ত হবে।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠান সিএইচআরএম’র চেয়ারম্যান ড. মো. জিয়াউর রহমান ও বাগেরহাটের ব্যারিস্টার জাকির হোসেনসহ অন্যান্যরা।

এর আগে দুপুরে বাপার একটি প্রতিনিধি দল শেলা নদীর পাড়ে জয়মনিরঘোল এলাকায় সংবাদ সম্মেলন করেছে।

সম্মেলনে বাপার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ জামিল বলেন, তেলের ট্যাংকার ডুবির ফলে গৃহীত পদক্ষেপসমূহ বারবার প্রমাণিত করছে যে সরকার সুন্দরবনের গুরুত্ব বুঝতে পারছে না। অথবা বুঝে তা সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে রাজি নন।

এ সংবাদ সম্মেলনে বাপার স্থানীয় নেতা নুর আলম শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

মঙ্গলবারও বিপুল সংখ্যক লোক সুন্দরবনের নদী-খালের তেল সংগ্রহের কাজ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে বনবিভাগ, মংলাবন্দর কর্তৃপক্ষ ও কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা কচুরিপানা ছড়িয়ে ও পাম্প মেশিন দিয়ে পানি স্প্রে করে সকাল থেকে শুরু করে ব্যাপকভাবে তেল অপসারণ এবং সংগ্রহের কাজ চালিয়েছে।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেয়া হয়েছে

সুন্দরবন সুরক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি

আপডেট টাইম : ০৩:০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪