অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

প্রীতি ম্যাচে জাপানের কাছে হারলো বাংলাদেশ

ঢাকা : সফরকারী জাপান অনূর্ধ্ব-২১ ফুটবল দলের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে হারলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খেলায় প্রথমার্ধ থেকেই স্বাগতিকরা চাপের মধ্যে থাকে।

খেলা শুরুর ৫ মিনিটের সময় একটি সহজ গোলের দ্বারপ্রান্তে আসে জাপান। কিন্তু তা কাজে লাগাতে পারেনি জাপানের খেলোয়ার রিকি হারাকাওয়া।

এরপর ম্যাচে ১২তম মিনিটে ফ্রি কিক পায় স্বাগতিকরা। কিন্তু তাতে কোন সফলতা আসেনি। তবে প্রথমার্ধে জাপান বেশকিছু গোলের সুযোগ সৃষ্টি করেছিল কিন্তু গোলকিপার রাসেলের জন্য বথ্য হয় সফরকারীরা। অন্যদিকে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি সাইফুল বারীর শিষ্যরাও। ফলে গোল শূন্য ড্র রেখে বিরতিতে যায় উভয় দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে উভয় দল।

তবে ম্যাচে ৬০ মিনিটে বদলি ফর্রোয়াড আসানো তাকুমা বাংলাদেশের জালে বল জড়িয়ে জাপান দলকে লিড এনে দেন। ৬৩ মিনিটে দলে পরিবর্তন আনে বাংলাদেশ জাহিদ হাসান এমিলিকে মাঠ থেকে উঠিয়ে। মাঠে নামান সাকায়েত হোসেন রনিকে। এরপর ৭৩ মিনিটে জাপান দলকে গোল উপহার দেন মিনামিনো তাকমি। দ্বিতীয় গোলের ৩ মিনিট পর আবারো বাংলাদেশের জালে বল জড়িয়ে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল পূরণ করেন আসানো তাকুমি। এরপর বাকি সময় গোল পায়নি কোন দল। ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

প্রীতি ম্যাচে জাপানের কাছে হারলো বাংলাদেশ

আপডেট টাইম : ০৫:৪৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪