পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শচিন না সৌরভ- শিরোপা কার?

মুম্বাই: অ্যাটলেটিকো দি কলকাতা ও কেরালা ব্লাস্টার্সের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে শনিবার পর্দা নামতে যাচ্ছে প্রথমবারের মতো আয়োজিত ইন্ডিয়ান সুপার লিগ’র (আইএসএল)। সৌরভ গাঙ্গুলির কলকাতা নাকি শচিন টেন্ডুলকারের কেরালা? কে হাসবে শেষ হাসি- তা জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র ১০ ঘণ্টা।

এর আগেও শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলি মুখোমুখি হয়েছেন। কখনও জিতেছেন শচিন৷ আবার কখনও শেষ হাসি হেসেছেন প্রিন্স অব কলকাতা৷ তবে গড়পড়তাশচিনই হারিয়েছেন সৌরভকে৷ ফের মুখোমুখি ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার৷ তবে এবার অবশ্য ক্রিকেটে নয়৷ এবার ফুটবলে মুখোমুখি দুই মহাতারকা৷

শচিন বা সৌরভ অবশ্য এবার মাঠে নেমে খেলবেন না, খেলবে তাদের দল৷ শনিবার আইএসএলের মেগা ফাইনালে শচিনের কেরালা ব্লাটার্সের মুখোমুখি হবে সৌরভের অ্যাটলেটিকো কলকাতা৷ ট্রাইব্রেকারে গোয়াকে সেমিফাইনালে হারানোর পরে ফাইনাল ম্যাচের জন্য আত্মবিশ্বাসী হাবাসের দল৷ আইএসএলের প্রথম মেগা ফাইনাল জিতে ইতিহাস সৃষ্টি করতে মরিয়া সৌরভের ছেলেরা।

এদিকে চোটের কারণে ফাইনাল না খেলেই চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকা চলে যাচ্ছেন অ্যাটলেটিকো কলকাতার এক নম্বর স্ট্রাইকার ফিকরু৷ তবে চোটের কথা অ্যাটলেটিকো কলকাতার পক্ষ থেকে বলা হলেও খবরের ভিতরের খবর, হাবাসের সঙ্গে গণ্ডোগোলের জেরেই ফিকরুকে ছেঁটে ফেলা হল৷গ্রুপ লিগের শেষ ম্যাচ খেলেছিলেন ফিকরু৷ গোয়ার বিরুদ্ধে দুটো সেমিফাইনাল ম্যাচে খেলেননি তিনি৷

তাই ফিকরু না খেললেও মেগা ফাইনাল ম্যাচে কোনও সমস্যা হবে না বলে মনে করছে অ্যাটলেটিকো কলকাতার টিম ম্যানেজমেন্ট৷ বরংশচিনের দলের বিরুদ্ধে মেগা ফাইনাল জেতার জন্য কলকাতা শিবির তাকিয়ে রয়েছে সেই মার্কিন ফুটবলার লুইস গার্সিয়ার দিকেই৷ কলকাতা দলে মাঝমাঠে খেলা তৈরি করেন গার্সিয়া৷ লিভারপুলের সাবেক এই ফুটবলারটি যেদিন খেলেননি তার অভাব অনুভুত হয়েছে। গার্সিয়ার সঙ্গেও বিরোধ বেঁধেছিল হাবাসের৷ কিন্তু ভুল বুঝতে পেরে কিছুটা সমস্যা মিটিয়ে নিয়েছেন কলকাতা কোচ৷ এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য গার্সিয়ার দিকেই তাকিয়ে রয়েছেন তিনি। -ওয়েবসাইট

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শচিন না সৌরভ- শিরোপা কার?

আপডেট টাইম : ০৫:১৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪