পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা

হালদার বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত

বাংলার খবর২৪.কম,dimla-tistaফটিকছড়ি: অবিরাম বর্ষণ ও হালদা নদীর বাঁধ ভেঙে চট্টগ্রামের ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুর ও মৎস্য প্রকল্প। পানিতে ডুবে রয়েছে প্রধান সড়কসহ গ্রামীণ হাজারো সড়ক। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

সরেজমিনে উপজেলার নারায়ানহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল এলাকা ঘুরে দেখা যায়, নারায়ানহাট ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়ে পুকুর ও মৎস্য প্রকল্প ভেসে গেছে। সেই সঙ্গে গ্রামের বিভিন্ন সড়ক পানিতে ডুবে থাকায় মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে।

ভূজপুর ইউনিয়নের হালদা নদীর সিংহরিয়া অংশে প্রায় তিন ফুট বাঁধ ভেঙে কোডবাড়ীয়া, সিংহরিয়া, পশ্চিম কৈয়া, পূর্ব ভূজপুর, আমতলী, আজিমপুর ও পশ্চিম ভূজপুর এলাকার হাজারো পরিবার পানিবন্দি রয়েছে।

সেই সাথে দুই শতাধিক ঘরে পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। তিনি বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। উক্ত এলাকার রামগড় সেকসন-১ সড়ক প্রায় বন্যার পানিতে তলিয়ে গেছে। ওই সড়কের ব্রীকফিল্ড নামক স্থানে কয়েক কিলোমিটার সড়কের উপর চার ফুট পানির নিচে ডুবে থাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

উপজেলার আরো বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো ভেঙে পড়েছে। সেই সঙ্গে হাজারো কৃষকের দুই হাজারের অধিক হেক্টর আমন ধানি জমি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ।

Tag :
জনপ্রিয় সংবাদ

শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা

হালদার বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত

আপডেট টাইম : ০৩:৪১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০১৪