অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় যুক্তরাজ্য

লন্ডন : বাংলাদেশে আইনের শাসন, সুরক্ষিত মানবাধিকার ব্যবস্থা এবং জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় যুক্তরাজ্য।

রোববার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের ট্রেজারি মিনিস্টার (অর্থ প্রতিমন্ত্রী) ও হাউজ অব কমন্সের হুইপ লর্লিবাট এমপি এবং প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য জন হেমিং এমপি এ মন্তব্য করেন।

লর্লিবাট এমপি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিগত ৫ জানুয়ারি একতরফা নির্বাচন প্রসঙ্গে যুক্তরাজ্য ইতোমধ্যে তাদের অবস্থান বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে।

তিনি বলেন, এ ধরনের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকার গঠন যুক্তরাজ্যের জন্য অত্যন্ত হতাশাজনক। একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠনে সক্ষম হবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জন হেমিং এমপি বলেন; বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, ব্যক্তি ও চলাচলের স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপের কারণে যুক্তরাজ্য উদ্বিগ্ন। গণতন্ত্রের জন্য এটি কোন শুভ লক্ষণ নয়। এ পরিস্থিতি উত্তরণে প্রধান রাজনৈতিক দলগুলো একটি সমঝোতায় উপনীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে বিএনপি প্রতিনিধি দলের নেতা এড. রুহুল কবীর রিজভী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে। জনগণের দাবিকে অগ্রাহ্য করে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের গভীর সর্ম্পকের কথা উল্লেখ করে আগামী দিনগুলোতে দু-দেশের জনগণের মধ্যে বিরাজমান সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবীর রিজভী।

বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন- যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) এড. রুহুল কবীর রিজভী, বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল, সাংবাদিক ও গবেষক মাহাবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি মো. গোলাম রব্বানী, আনোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা জাহেদ চৌধুরী, জসিম উদ্দিন সেলিম, স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার আহবায়ক নাসির আহমেদ শাহীন প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় যুক্তরাজ্য

আপডেট টাইম : ০৬:০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪