পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাংলাদেশের পেসারদের নিয়েই চিন্তিত ম্যাককালাম

ঢাকা : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের সর্বশেষ সাত ম্যাচের সাতটিতেই পরাজিত দলের নাম নিউজিল্যান্ড। পরপর দুই সিরিজে বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জায় পরতে হয়েছে কিউইদের। আর এই ম্যাচগুলোতে বড় পার্থক্য গড়ে দিয়েছিলো বাংলাদেশের স্পিনাররা।

তবে শুক্রবার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে স্পিন নয় বরং টাইগারদের পেস আক্রমণই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়ে ম্যাককালাম বলেন, ‘আগের বছরগুলোর তুলনায় বর্তমানে বাংলাদেশের পেস আক্রমণ অনেক বেশি ধারল। বাংলাদেশের পেসাররা বর্তমানে অনেক বেশি ভয়ঙ্কর। তাদের নিয়ে আলাদা ভাবে ভাবতে হবে। মনে হয় না, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য সহজ হবে।’

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে কিউইরা কিন্তু সাকিব আল-হাসানকে নিয়ে পরিকল্পনা হবে না তা কি হয়? নিউজিল্যান্ডের বিপক্ষে বরাবরই যে ভয়ঙ্কর সাকিব। টানা সাত ম্যাচ জয়ে টাইগারদের পক্ষে সবচেয়ে বড় ভুমিকা তো রেখেছেন তিনিই। তাই সাকিবকে নিয়ে আলাদা ভাবেই ভাবছে কিউইরা।

সাকিব বিষয়ে ম্যাককালাম বলেন, ‘সে (সাকিব) খুব ‘স্মার্ট’ একজন ক্রিকেটার। সঙ্গে তার অলরাউন্ড দক্ষতাও আছে। আমি তার সঙ্গে কলকাতায় খেলেছি। তাকে চেনার সুযোগ পেয়েছি সে সময়। সে দারুণ একজন মানুষও।’

শুক্রবার সাকিবই সবচেয়ে বড় হুমকি হতে পারে এমনটি জানিয়ে ম্যাককালাম আরও বলেন, ‘তার মধ্যে সত্যিকারের লড়াই করার মানসিকতা আছে। আমরা যখনই বাংলাদেশের বিপক্ষে খেলেছি, প্রত্যেকবারই তাদের ভালো খেলা ক্রিকেটারদের মধ্যে নিশ্চিভাবেই সে ছিল একজন। আগামীকাল (শুক্রবার) সে আমাদের জন্য হুমকি হতে চলেছে। তাকে দমিয়ে রাখাটা নিশ্চিত করতে হবে আমাদের। কিন্তু দিনটা তারও হতে পারে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাংলাদেশের পেসারদের নিয়েই চিন্তিত ম্যাককালাম

আপডেট টাইম : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫