পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জয়ের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

ঢাকা : আফগানিস্তান, স্কটল্যান্ডের পর শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। কিউইরা দুর্দান্ত ফর্মে থাকলেও তাদেরকে হারিয়ে পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই কোয়ার্টার ফাইনালে যেতে চায় বাংলাদেশ। এমনটিই বললেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে।

বৃহস্পতিবার হ্যামিল্টনে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমরা তাদের (নিউজিল্যান্ডের) শক্তি সম্পর্কে জানি। তাদের ভাল একটি বোলিং আক্রমণ আছে। তবে আমরা যদি ভাল শুরু করতে পারি তবে ইতিবাচক রেজাল্ট হবে। আমরা জয়ের জন্যই খেলব। আমাদের অবশ্যই মোমেন্ট টাইম ধরে রাখতে হবে।’

শ্রীলঙ্কান এই কোচ আরও বলেছেন, ‘আমাদের চিন্তায় এখন নিউজিল্যান্ড। এর পর আমরা ভাববো কোয়ার্টার ফাইনাল নিয়ে। আমরা আমাদের আগের কাজগুলো ঠিকঠাক মতো করতে চাই।’

এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত অপরাজিত ম্যাককালামের দল। অপর দিকে বাংলাদেশও গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে অনেকটা ফুরফুরে মেজাজে। সাথে দারুণ আত্মবিশ্বাসীও। এই আত্মবিশ্বাসটা নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ কাজে আসবে বলে বিশ্বাস হাথুরুসিংহের। টাইগারদের হেড কোচ বলেছেন, ‘আমাদের আত্মবিশ্বাস এখন অনেক বেশি। কেননা আমরা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছি। এটা আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল, যা অর্জিত হয়েছে। এমন জয়ে ছেলেদের আত্মবিশ্বাস বেড়ে গেছে, এটি এই ম্যাচে কাজে দেবে।’

বিশ্বকাপে নিউজিল্যান্ড দলপতি ব্রেন্ডন ম্যাককালাম দুর্দান্ত ফর্মে আছেন। গ্রুপ পর্বের প্রায় প্রতিটি ম্যাচেই প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করে ছেড়েছেন ম্যাককালাম। ফলে তাকে নিয়ে আদালা পরিকল্পনা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। এ বিষয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘তাকে (ম্যাককালামকে) নিয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। এগুলো যদি আমরা মাঠে বাস্তবায়ন করতে পারি তবে ফল আমাদের পক্ষে আসবে। ম্যাককালাম নিউজিল্যান্ডের মূল খেলোয়াড়। তাকে যত দ্রুত সম্ভব সাজঘরে ফেরাতে হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জয়ের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫