অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

বাংলার খবর২৪.কম 500x350_fcd71a96efbb0d75fd6c5578bce28542_yaba_61223কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ পৌরসভার মগপাড়া এলাকা থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রোববার দিবাগত রাত একটার দিকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, উদ্ধার হওয়ায় ইয়াবা বড়ির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, ‘মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আনা হবে বলে আমাদের কাছে তথ্য ছিল।’ এই সূত্রে রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার মগপাড়ায় টহল জোরদার করা হয়। রাত একটার দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখা মেলে। থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবির জওয়ানেরা তাঁকে ধাওয়া করেন। ওই ব্যক্তি তাঁর হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যান। পরে ব্যাগে ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
বিবিজির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়নের সদরে জমা রাখা হয়েছে। পরে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

টেকনাফে দেড় কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট টাইম : ০৫:৩২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০১৪