অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

নাটোরে আ’লীগ নেতার মাথা ফাটালো যুবলীগ

বাংলার খবর২৪.কম,500x350_c6b3205ffaf50e6faf8b2ab818f1fe39_image_94818_0নাটোর : নাটোরের নলডাঙ্গার পাটুল হাপানিয়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলিমুদ্দিন কলিকে মারপিট করে মাথা ফাটিয়ে দিয়েছে যুবলীগ কর্মীরা।

এ ঘটনার পর আহত কলি সমর্থকরা সশস্ত্র মহড়া দিলে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। সংঘাত এড়াতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আহত কলিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার বেলা ১২টার দিকে নলডাঙ্গা উপজেলার হাপানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে কলিমুদ্দিনের ওপর হামলা করে স্থানীয় যুবলীগ কর্মীরা। এ সময় তার পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে এবং মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

আহত কলি পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের ও পাটুল হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজ গভনিং কমিটির সভাপতি এবং ঠাকুর লক্ষীকোল গ্রামের বাসিন্দা।

সোমবার কলেজের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন বলে জানা যায়। হামলায় স্থানীয় যুবলীগ নেতা আকতার ও তার সমর্থকরা জড়িত ছিল বলে জানা গেছে।

দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিভিন্ন কাজের ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
এ ঘটনার পর থেকে কলি সমর্থকরা এলাকায় সশস্ত্র অবস্থান নেয়ায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, হাপানিয়া এলাকায় অভ্যন্তরীণ দ্বন্দ্বে একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

নাটোরে আ’লীগ নেতার মাথা ফাটালো যুবলীগ

আপডেট টাইম : ০৫:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০১৪