পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ইসলামী ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন আর নেই

বাংলার খবর২৪.কমmosarraf hossain_48334: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডর স্পন্সর, সাবেক পরিচালক এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন মঙ্গলবার মোহাম্মদপুরে তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহির…………রাজিউন)। তার মৃত্যুতে

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার বাদ আছর তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাসমূহে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়।

মোহাম্মদ মোশাররফ হোসেন ১৯৮৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন। ১৯৮৪ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ব্যাংকের কমার্শিয়াল অপারেশন্স কমিটির চেয়ারম্যান এবং ২০০০-২০০৩ সাল পর্যন্ত এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

শোক বার্তায় ব্যাংকের চেয়ারম্যান বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠায় তিনি ছিলেন এক অগ্রণী ব্যক্তিত্ব। ব্যাংকের আজকের সুদৃঢ় অবস্থানের পেছনে তাঁর মতো ব্যক্তিত্বের অবদান অনস্বীকার্য।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার পেছনে মরহুম মোহাম্মদ মোশাররফ হোসেনের অবদান শুধু ইসলামী ব্যাংক পরিবারেই নয় বরং সমগ্র জাতির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। ইসলামী ব্যাংকের অর্থায়নে দেশের গার্মেন্টস শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ তাঁর নিরলস প্রচেষ্টার ফসল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ইসলামী ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন আর নেই

আপডেট টাইম : ১০:৪৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০১৪