অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

গাইবান্ধায় স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে গৃহবধূ

বাংলার খবর২৪.কম,500x350_c9f9efbb981a6747a99c601552bf7c7b_Nazrul Photo.Gaibandhaগাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জের পশ্চিম সিংগা গ্রামের যৌতুক লোভী স্বামী আবু সুফিয়ান নির্যাতনের পর এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে তার স্ত্রী মঞ্জুয়ারা মমির (২৫) শরীর। এরপর গৃহবধু মমি যেন চিকিৎসা নিতে না পারে সে জন্য তাকে ঘরে আটকে রাখে স্বামী। পরে প্রতিবেশিদের নিকট থেকে খবর পেয়ে দুই দিন পর গত মঙ্গলবার রাতে তার বাবা-মা মমিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মমি উপজেলার শিবপুর ইউনিয়নের খিরিবাড়ী গ্রামের আব্দুল মতিন মিয়ার মেয়ে।

মমির বাবা আব্দুল মতিন জানান, তার মেয়ের সাথে ৩ বছর পূর্বে আবু সুফিয়ানের বিয়ের সময় ৭০ হাজার টাকা নগদ ও আসবাব পত্র যৌতুক হিসেবে দেয়া হয়। বিয়ের এক বছর পর থেকেই আবারো যৌতুকের দাবিতে মমিকে প্রায়ই মারপিট করত সুফিয়ান। এরই জের ধরে গত রোববার রাতে মমিকে যৌতুকের টাকা নিয়ে আসার জন্য বাবার বাড়ী যেতে বলে সুফিয়ান। কিন্তু রাজী না হওয়ায় তাকে বেদম মারপিট করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুফিযান মমির ওপর এসিড নিক্ষেপ করে। এ ঘটনা যেন কেউ জানতে না পারে সে জন্য স্ত্রীকে একটি ঘরে বন্দি করে রাখে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহিনুল ইসলাম মন্ডল জানান, তার অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড।

গাইবান্ধায় স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেছে গৃহবধূ

আপডেট টাইম : ০২:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০১৪