পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভারতের হারে খুশি রামগোপাল ভার্মা!

ঢাকা: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারতজুড়ে চলছে বিক্ষোভ ভাঙচুর। ক্রিকেটীয় আবেগ যেন সহিংস রূপ নিয়েছে। অনেকে কিক্রেটারের বাসভবনে নিরাপত্তা প্রহরী বসানো হয়েছে।

তবে এর মধ্যে সম্ভবত একমাত্র ব্যতিক্রম প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রামগোপাল ভার্মা। ভারতের পরাজয়ে তিনি খুশি হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন মন্তব্য করায় ভারতে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।

সেমিফাইনাল ম্যাচ প্রসঙ্গে তিনি টুইটারে লিখেছেন, ভারতের হারে তিনি খুবই খুশি। কারণ ক্রিকেট খেলা একদম পছন্দ নয় তার। তিনি আরও বেশি অপছন্দ করেন তাদের, যারা ক্রিকেটের অন্ধভক্ত।

তার এই ক্রিকেট বিমুখতার কারণ হিসেবে তিনি বলেছেন, তিনি তার দেশকে খুবই ভালোবাসেন। কিন্তু ক্রিকেটের নেশা দেশের মানুষকে অকেজো করে দেয়। নিজেদের কাজকর্ম ছেড়ে খেলা দেখতে বসে যায় সকলে। তার দেশের মানুষ যাতে এই ক্রিকেট-জ্বর থেকে মুক্তি পায়, তাই ভগবানের কাছে তিনি প্রার্থনা করেন- এমনটাই টুইটারে লিখেছেন রামগোপাল।

তিনি অন্যান্য দেশের টিমের কাছে অনুরোধ জানিয়েছেন, তারা যেন বারবার এভাবেই ভারতকে পরাজিত করতে থাকে। এরফলে দেশের মানুষ খেলা দেখা ছেড়ে আবার নিজেদের কাজে মন দিতে পারবে।

এই প্রথম নয়, এর আগেও এইধরনের ব্যতিক্রমী ও বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। এবারেও তার টুইট ঘিরে ক্ষোভ সঞ্চার হয়েছে ক্রিকেট প্রেমীদের মনে। রামগোপাল ভার্মা এমনিতেই সবার থেকে অন্যরকমভাবে ভাবতে পছন্দ করেন। এক্ষেত্রেও গোটা ভারতবাসীর উন্মাদনার সম্পূর্ণ বিপরীতে গিয়ে বিতর্কের ঝড় তুললেন তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারতের হারে খুশি রামগোপাল ভার্মা!

আপডেট টাইম : ০৫:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০১৫