অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ Logo মাদরাসাশিক্ষক গ্রেফতার: ছাত্রীকে অজ্ঞান করিয়ে একাধিকবার ধর্ষণ, খাওয়াতো হতো জন্মনিয়ন্ত্রক Logo স্পষ্ট হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়ের লক্ষণ, প্রভাব পড়বে বাংলাদেশেও Logo সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি Logo মোহাম্মদপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সুইচ গিয়ারসহ যুবক গ্রেপ্তার Logo এনসিপির শীর্ষ পদ পেয়েছেন ছাগল চোর, নারী ও অর্থ কেলেঙ্কারির সাথে জড়িতরা: রাশেদ খান Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ ! Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১,২,৩,৪ ও ঢাকা জেলা সার্কেলের আয়োজনে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত

পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব সংবাদদাতা :

লালমনিরহাটের পাটগ্রামে রংপুর সোনালী অতীত ও পাটগ্রাম সোনালী অতীতের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কাউয়ামারী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শনিবার (২৪ অক্টোবর) কাউয়ামারী আপ্তার উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে দুই দলের সাবেক ও অভিজ্ঞ ফুটবলাররা অংশ নেন।

দীর্ঘদিন পর একই মাঠে সাবেক ফুটবলারদের খেলতে দেখে উচ্ছ্বসিত হন স্থানীয় দর্শকরা। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। অভিজ্ঞ খেলোয়াড়দের নৈপুণ্যে ম্যাচটি হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক।

ম্যাচে সভাপতিত্ব করেন পাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। রংপুর সোনালী অতীত ১টি এবং পাটগ্রাম সোনালী অতীতও ১টি গোল করে।

আয়োজকরা জানান, সাবেক ফুটবলারদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। নিয়মিত এ ধরনের ম্যাচ ও ক্রীড়া আয়োজন হলে স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ

পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট টাইম : ১২:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬