পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

৪২টি শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে : লেখাপড়া বন্ধ

বাংলার খবর২৪.কম,500x350_b174014653a7390607e8c4ea890da6ad_5hrereগাইবান্ধা : গাইবান্ধারঘাঘট ও ব্রহ্মপুত্রের পানি অপরিবর্তিত থাকলেও তিস্তা নদীর পানি গত ২৪ ঘন্টায় ২ সে.মি. বৃদ্ধি পেয়েছে। ঘাঘট নদীর পানি বৃহস্পতিবার বিপদ সীমার ২৬ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন অপরিবর্তিত রয়েছে। বন্যা দুর্গত এলাকায় ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠায় সেসব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া এখন বন্ধ রয়েছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি, জ্বালানি, স্যানিটেশন ব্যবস্থা এবং গবাদি পশুর খাদ্যের সংকট তীব্র আকার ধারণ করেছে। পানিবন্দি হাজার হাজার মানুষ এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। সরকারি ত্রাণ সামগ্রীর পরিমাণ অপ্রতুল।
এদিকে সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা কবলিত ৬টি ইউনিয়নের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফলে আরও নতুন নতুন এলাকা প¬াবিত হয়েছে। সেই সাথে হরিপুর, বেলকা, শ্রীপুর ও কাপাসিয়া এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় ওইসব ইউনিয়নের বিভিন্ন এলাকায় অর্ধ শতাধিক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অপরদিকে সাঘাটার হলদিয়া, ঘুড়িদহ ও ভরতখালী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় যমুনা নদীর ভাঙ্গনে অন্তত: ৪০টি ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে বন্যা কবলিত সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ৯শ’ ২১ হেক্টর জমির আমন বীজতলা, রোপা আমন ও শাকসবজির ক্ষেত নিমজ্জিত হওয়ায় সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বন্যা উপদ্রব এলাকায় ৪৮টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলছড়ি উপজেলায় ৩৯ মে. টন চাল ও ৪০ হাজার টাকা, সাঘাটায় ২০ মে. টন চাল ও ২০ হাজার টাকা এবং সদর উপজেলায় ১২ মে. টন ও ২০ হাজার টাকা বিতরণের কাজ শুরু করেছে। প্রয়োজনের তুলনায় এসব সামগ্রীর পরিমাণ খুবই নগন্য।

ইউনিপির’ উপ-নির্বাচনের তফশীল ঘোষণা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য শূন্য পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার শফিকুর রহমান আকন্দ বৃহস্পতিবার এ তফশীল ঘোষণা করেন। ঘোষিত তফশীল অনুযায়ি মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই ৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ ১০ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণের তারিখ ২১ সেপ্টেম্বর। উলে¬খ্য এ ওয়ার্ডের সদস্য নুরুন্নবী সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করায় পদটি শূন্য হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

৪২টি শিক্ষা প্রতিষ্ঠান পানির নিচে : লেখাপড়া বন্ধ

আপডেট টাইম : ০৬:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০১৪