পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র সমালোচনা : নাভি পিল্লাই

500x350_8c3a43a68353459b994c46bfdd0ffa81_image_95332_0ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যার বিষয়ে নিষ্ক্রিয় থাকায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র সমালোচনা করেছেন একই সংস্থার মানবাধিকার বিষয়ক পরিষদের প্রধান নাভি পিল্লাই। তিনি বলেছেন, সামগ্রিক স্বার্থের চেয়ে গাজা ইস্যুকে ভূ-রাজনৈতিক বিবেচনায় দেখা হচ্ছে।

গাজায় অসম যুদ্ধ অবসানের বিষয়ে নিশ্চিত এবং নৈতিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার জন্য তিনি ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তিরস্কার করেন। নাভি পিল্লাই বলেন, গাজায় বৃহত্তর স্বার্থের চেয়ে ক্ষুদ্র ভূ-রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেয়া হচ্ছে এবং এ কারণে সেখানকার মানবাধিকার পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেছে। এতে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।

বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে নাভি পিল্লাই বলেন, গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে যদি প্রস্তাব আনা হয় তাহলে যেন কেউ ভেটো ক্ষমতার অপব্যবহার না করে। তিনি বলেন, জাতিসংঘ যদি তার বৃহত্তর দায়িত্ব পালন করতে পারে তাহলে প্রতি বছর লাখ লাখ মানুষের জীবন বেঁচে যাবে।

আগামী ৩০ আগস্ট নাভি পিল্লাইয়ের ক্ষমতার মেয়াদ শেষ হবে এবং ছয় বছর দায়িত্ব পালন শেষে তিনি জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন। সূত্র: আইআরআইবি

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

গাজা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র সমালোচনা : নাভি পিল্লাই

আপডেট টাইম : ১২:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০১৪