পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে অভিনব প্রতিবাদ: মহাসড়কে ধানের চারা রোপণ

সিলেট : মহাসড়ক দিয়ে যখন আর এলাকার লোকজন ও যানবাহন চলাচল করতে পারছেনা তখন খানাখন্দে ভরা সড়কে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানান স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কে জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনসাধারণ এ প্রতিবাদে অংশ নেয়।

মোহাম্মদপুর থেকে মামার বাজার হয়ে বল্লাঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়ে দীর্ঘদিন থেকে বেহাল দশায় থাকলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

অল্প বৃষ্টিতেই কাদা জলে একাকার থাকে রাস্তাটি। এ ছাড়াও প্রায় হাঁটু সমান পানি জমে থাকে দিনের পর দিন। আর ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই চলাচল করছে বিভিন্ন যানবাহন। পাশাপাশি সাধারণ মানুষের চলাফেরার ক্ষেত্রে পোহাতে হয় চরম ভোগান্তি। তাই এই রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় এলাকাবাসী মহাসড়কে ধানের চারা রোপণ করে এ প্রতিবাদ জানিয়েছেন।

অভিনব এ প্রতিবাদে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউপি সদস্য মনোয়ারা বেগম বীণা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমদ, স্থানীয় ব্যবসায়ী ফয়সাল আহমেদ, গফুর আল মামুন, রাসেল আহমেদ রুবেল, পিয়ার আলী, রফিকুল ইসলাম, আকবর হোসেন, মুহিবুর রহমান, সবুজ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে অভিনব প্রতিবাদ: মহাসড়কে ধানের চারা রোপণ

আপডেট টাইম : ০৪:৪৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫