পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ নেতার অবৈধ প্রবেশে অর্থদণ্ড

বরিশাল : বরিশাল মুলাদী উপজেলায় পরীক্ষা চলাকালীন সময় অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের দায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের হোসেন জুয়েলকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাসুদ এ দণ্ডাদেশ দেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, পরীক্ষা চলাকালীন সময় ডিগ্রি কলেজ কেন্দ্রে জুবায়ের হোসেন অবৈধভাবে প্রবেশ করেন। এ সময় তাকে সতর্ক করে কেন্দ্র থেকে বের হতে বলেন উপজেলা নির্বাহী অফিসার। নির্দেশ উপেক্ষা করে কিছুক্ষণ পর ফের তিনি কেন্দ্রে প্রবেশ করলে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে ও ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ নেতার অবৈধ প্রবেশে অর্থদণ্ড

আপডেট টাইম : ১২:৩৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০১৫