পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

আংটি বদল অনুষ্ঠানে যেতে পারলেন না তারেকুল

ঢাকা : বিয়ের আংটি বদল অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পারলেন না। ট্রেনে করে অনুষ্ঠানে যাওয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে যেতেই রেলের টিকিট চেকার ও আরএনবি’র সদস্যদের মারধরের শিকার হয়ে হাইকোর্ট বিভাগের কর্মচারী তারেকুল হক (৩২) এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। এ ঘটনায় আহত ঐ যাত্রী বাদী হয়ে কর্মচারীদের বিরুদ্ধে ঢাকা জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আহত তারেকুল হক জানান, তার বিয়ের আংটি বদল অনুষ্ঠানটি শুক্রবার কিশোরগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজন্য তিনিসহ পরিবারের চার সদস্য গতকাল কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটেন। ট্রেনটি সন্ধ্যা সাড়ে ছয়টায় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা। সন্ধ্যা ছয় টার দিকে তারা রেলষ্টেশনে প্রবেশের সময় গেটে টিটি (টিকিট চেকার) তারেকুলকে আটকে দেয়। তাদের দুইটি টিকিটে চার আসনের টিকিট ছিল। একটি টিকিট বহনকারী তার ভাই জাকিরুল আগেই প্রবেশ করেন। এ কারণে তারেকুল হক টিকিট দেখাতে ব্যর্থ হন। তিনি টিটিকে জানান যে, তার টিকিট ভাইয়ের কাছে আছে। মোবাইল ফোনে জাকিরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টার সময় টিটি তার ফোনটি কেড়ে নেন। এসময় আরএনবি’র (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) কয়েকজন সদস্য এসে তারেকুলের ওপর হামলা চালায়।

রেলওয়ের টিটি আনোয়ার হোসেন তাকে আটক করে একটি রুমে নিয়ে যায়। সেখানে আরএনবি’র সদস্যরা তাকে ‘টিকিট কালোবাজারি’ আখ্যা দিয়ে মারধর করে।

এদিকে, ভাইকে স্টেশনে প্রবেশের দেরি দেখে জাকিরুল আবারও প্রবেশগেটের কাছে এসে জানতে পারেন তাকে একটি কক্ষে আটকে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি ঢাকা জিআরপি থানা পুলিশের কাছে ছুটে যান। পরে পুলিশ গিয়ে ঐ কক্ষ থেকে তারেকুলকে আহত অবস্থায় উদ্ধার করে।

এ ব্যাপারে ঢাকা জিআরপি থানার ওসি আব্দুল মজিদ জানান, আহত ব্যক্তি হাইকোর্ট বিভাগের একজন কর্মচারী। তাদের নির্ধারিত ট্রেনের প্রথম শ্রেণির টিকিট ছিল। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

আংটি বদল অনুষ্ঠানে যেতে পারলেন না তারেকুল

আপডেট টাইম : ০২:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫