পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

হবিগঞ্জে ৩ কারারক্ষীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ : দায়িত্বে অবহেলার অভিযোগে হবিগঞ্জ জেলা কারাগারের তিন কারারক্ষীকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

তিন কারারক্ষী হলেন- কামাল হোসেন, জাকির হোসেন ও শাহনাজ মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা কারাগারে বন্দী হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মহিবুর রহমান শাওন রোববার একটি মামলায় জামিন লাভ করেন। তাকে আনতে ওই দিন বিকেলে কারাগারে যান জেলা ছাত্রদল সদস্য রাইসুল ইসলাম রাজু ও হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম শিপন। এ সময় কারারক্ষী কামাল হোসেন, জাকির ও শাহনাজ মিয়ার সঙ্গে ছাত্রদল নেতা শিপন ও রাজুর হাতাহাতি হয়। এ ঘটনায় কারারক্ষীরা শিপন ও রাজুকে আটক করে মারধর করেন।

পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ আটক শিপন ও রাজুকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শিপন ও রাজুর বিরুদ্ধে মামলা দায়ের করে। রাতে পুলিশ প্রহরায় শিপন ও রাজুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে নির্ধারিত সময়ের (বিকেল ৫টা) পর কারাগার গেটের ভেতর দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়ার নিয়ম না থাকলেও ছাত্রদলের দুই নেতাকে প্রবেশ করতে দেওয়ায় ওই তিন কারারক্ষীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

জেল সুপার নুরশেদ আহমেদ ভূঁইয়া জানান, নিয়ম ভঙ্গ করে দর্শনার্থীদের কারাগারের গেটের ভেতর প্রবেশ করতে দেওয়ায় তিন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তাদের প্রত্যাহার করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হবিগঞ্জে ৩ কারারক্ষীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৬:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫