পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ফেলানী হত্যার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ বিচার হবে : বিএসএফ মহাপরিচালক

বাংলার খবর২৪.কম500x350_2e2eeaee45508efcb6d89966be8d9e77_70774_22 : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে সীমান্ত হত্যাকান্ড বন্ধের আহবান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে ফেলানী হত্যাকা- নিরপেক্ষ বিচার চেয়েছে বাংলাদেশ।

যতোদিন পর্যন্ত সীমান্তে বেসামরিক বাংলাদেশিদের হত্যা বন্ধ না করছে ততোদিন পর্যন্ত প্রতিটি আলোচনায় এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

রবিবার দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চার দিনের সম্মেলনের শেষ দিনে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল আজিজ বলেন, বাংলাদেশ হয়তো অস্ত্র পাচারের পথ হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু বাংলাদেশের মাটিতে অবৈধভাবে কোনো অস্ত্র তৈরি হয় না। তারপরও অস্ত্র চোরাচালান ঠেকাতে বাংলাদেশ বিএসএফের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করবে বলে জানান তিনি।

বাংলাদেশের মাটি থেকে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কর্মকা- পরিচালনার অভিযোগ নিয়েও সম্মেলনে আলোচনা হয়। বাংলাদেশে এ ধরনের ৭১টি ঘাঁটির তথ্যও বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

বিএসএফের মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ফেলানী হত্যার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ বিচার হবে।

এছাড়া সম্মেলনে মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ, জাল মুদ্রা ও অস্ত্র পাচারের মতো বিষয় নিয়েও আলোচনা হয়।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ফেলানী হত্যার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ বিচার হবে : বিএসএফ মহাপরিচালক

আপডেট টাইম : ০১:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০১৪