অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ব্যাট হাতেই জবাব তামিমের

ঢাকা : বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপেও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৯৫ রানের ঝলমলে এক ইনিংস। কিন্তু এরপর দুই ম্যাচে প্রত্যাশা পুরন করতে না পারায় সমালোচনার ঝড় উঠেছিল চারিদিকে। দলে তার অন্তর্ভূক্তি নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে।

বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যাঙ্গ করতেও ছাড়েনি তাকে। এমন পরিস্থিতিতে মুখে কিছুই বলেননি তামিম। সমালোচকদের জবাব দিতে মুখ নয় ব্যাটকেই বেছে নিলেন দেশ সেরা এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে ওয়াডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে ব্যাট হাতেই সমালোচকদের সমালোচনার জবাব দিলেন তিনি।

ইনিংসের শুরু করতে এসে প্রথম দিকে কিছুটা ধীরিস্থিত ছিলেন তামিম। তবে উইকেটে সেট হওয়ার সাথে সাথেই নিজের স্বভাব সুলভ আক্রমনাত্মক ব্যাটিং করে গেছেন তিনি।

পাকিস্তানি বোলারদের নাকের জল চোখের জল এক করে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। দলীয় ৩৪৫ রানের মাথায় ওয়াহব রিয়াজের বলে ক্যাচ আউট হওয়ার আগে ১৩৫ বলে করেছেন ১৩২ রান। যাতে ছিলো ১৫টি দর্শনীয় চার ও ৩টি বিশাল ছক্কার মার।

তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সাথে গড়েছেন রেকর্ড ১৭৮ রানের জুটি। এই রান তুলতে মাত্র ১৩০টি বল খেলেছে এই দুইজন। মূলত এই জুটির ওপর ভর করেই বিশাল সংগ্রহ দাড় করাতে পারে বাংলাদেশ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ব্যাট হাতেই জবাব তামিমের

আপডেট টাইম : ০৩:১৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫