অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও সিএনজি-অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হযেছে। আহত হয়েছে এক জন।

বুধবার সকাল সাড়ে ৫ টার দিকে নগরবাড়ি-হাটিকুরুল মহাসড়কের গাড়দহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাড়দহ নামক স্থানে হাটিকুমরুল থেকে পাবনাগামী একটি ট্রাকের সাথে শাহজাদপুর থেকে উল্লাপাড়াগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি-অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিশার চালকসহ দুজন নিহত হয়। এর মধ্যে সুনিল হালদার (৬০) নামে যাত্রীর পরিচয় পাওয়া গেছে। সে পারকোলা গ্রামের পঞ্জু হালদারের ছেলে।

অপরদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত এক যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনার পথে তারও মৃত্যু হয়। আহত অপর এক যাত্রীকে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত চালক ও এক যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ট্রাক ও সিএনজি অটোরিকশাটি আটক করেছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।

শাহজাদপুর থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

আপডেট টাইম : ০৩:১৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০১৫