পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ওয়ানডে, টি২০ ট্রফি একসাথে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা: পাকিস্তানের ইনিংস চলাকালেই গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন তিনি। মুস্তাফিজুর, তাসকিনদের উইকেট পাওয়ার আনন্দে হাতে তালি দিয়েছেন। পাকিস্তানকে ১৪১ রানে বেধে ফেলার পরও গ্যালারি ছেড়ে যাননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বসে ছিলেন এবং বাংলাদেশের পুরো ইনিংস উপভোগ করেছেন তিনি। তামিম যখন ছক্কা মেরে ইনিংসের সূচনা করলেন, তখনও দেখা গেছে উচ্চসিত প্রধানমন্ত্রীকে। এরপর সৌম্য, তামিম কিংবা মুশফিক যখন আউট হয়ে গিয়েছিলেন, তখনও দেখা গেছে বিমর্ষ প্রধানমন্ত্রীকে।

অবশেষে সাঈদ আজমলকে যখন সাকিব আল হাসান বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করে ফেললেন, তখন স্রেফ উঠে দাঁড়িয়ে গেলেন। বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে হাত তালি দিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী।

বিজয়মঞ্চেও দেখা গেলো তাকে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও দিলেন। মাশরাফিকে যখন উপস্থাপক কথা বলতে ডাকলেন, তখন তাকে জড়িয়ে অভিনন্দিত করলেন তিনি। এরপর প্রথমে বিজয়ী দলের অধিনায়ক মাশরাফির হাতে তুলে দিলেন টি২০ ট্রফি।

কিন্তু ট্রফি দেওয়া তখনও শেষ হয়নি। এরপর ঘোষক ঘোষণা করলেন, এবার মাশরাফির হাতে ওয়ানডে সিরিজের ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাশরাফি এলেন, ট্রফি নিলেন এবং পুরো দলকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে গেলেন ছবি তোলার জন্য।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ওয়ানডে, টি২০ ট্রফি একসাথে দিলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:১৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫