অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

নির্বাচনে কারচুপির প্রতিবাদে পশ্চিমবঙ্গে হরতাল

ডেস্ক : পশ্চিমবঙ্গে পৌর নির্বাচনে ব্যাপক সন্ত্রাস আর কারচুপির অভিযোগে বামফ্রন্ট আর বিজেপি’র ডাকা ধর্মঘটে যথেষ্ট প্রভাব পড়েছিল।

রাস্তায় সরকারি বাস চললেও বেসরকারি বাস, গাড়ি খুবই কম দেখা গেছে।। কয়েকটি জায়গায় বনধ সমর্থক আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

এই বনধ ব্যর্থ করার জন্য কড়া নির্দেশ জারি করেছিল মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন সরকার।

ভোর ৬টায় ধর্মঘট শুরু হতেই বিভিন্ন জায়গায় রেল অবরোধ শুরু করেছিলেন বামপন্থী কর্মীরা। এর ফলে কলকাতা আর শহরতলীতে সকালের দিকে রেল চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

ওই সব অবরোধ অবশ্য কিছুক্ষণ পরেই তুলে দেয় পুলিশ।

কলকাতার রাস্তায় যানবাহন চলাচল ছিল সীমিত।

ধর্মঘটী বামপন্থীরা গোটা রাজ্যেই মিছিল বের করেন। একই সঙ্গে ধর্মঘটকে উপেক্ষা করার আহ্বান জানিয়ে রাস্তায় নেমেছিল তৃণমূল কংগ্রেস। কোথাও তারা যেমন মাইক নিয়ে প্রচার করেছে নির্ভয়ে দোকানপাট খুলতে, কোথাও তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে বামপন্থী অথবা বিজেপি সমর্থকদের সঙ্গে। কলকাতার রাস্তায় সরকারি বাস প্রচুর সংখ্যায় নামিয়েছিল সরকারি পরিবহন সংস্থাগুলি, কিন্তু সেগুলিতে যাত্রী সংখ্যা ছিল হাতে গোনা। বেসরকারি বাস বা ট্যাক্সি রাস্তায় প্রায় দেখাই যায় নি।

দোকান-বাজার কিছু খুলেছিল, অনেক আবার বন্ধও ছিল। রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা।

ধর্মঘটের বিরুদ্ধে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের প্রচারণা প্রভাব ফেলেনি।

সরকার আগেই নির্দেশ জারি করে আজ কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক করেছিল। তাই সরকারি দপ্তরগুলিতে হাজিরা প্রায় স্বাভাবিকই ছিল।

তবে শিল্পাঞ্চল বা চা বাগানগুলিতে ধর্মঘটের খুব একটা প্রভাব পড়ে নি বলেই স্বীকার করেছে ধর্মঘটী বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো।

নির্বাচনী সন্ত্রাস আর কারচুপির অভিযোগ তুলে রাজনৈতিকভাবে দুই মেরুতে থাকা বামফ্রন্ট আর বিজেপি – দুই পক্ষ একই দিনে একই ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ধর্মঘট ডাকছে – এটা খুবই তাৎপর্যপূর্ণ।

যদিও এটাকে দীর্ঘমেয়াদী কোনও বিরোধী ঐক্য বলে মনে করছেন না বিশ্লেষকেরা।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

নির্বাচনে কারচুপির প্রতিবাদে পশ্চিমবঙ্গে হরতাল

আপডেট টাইম : ০৩:১৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০১৫