অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

বগুড়ায় গভীর রাতে অগ্নিকান্ড: ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

বগুড়া: বগুড়ার শেরপুরে একটি বাড়ি ও এ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার দিনগত রাত অনুমান ১২টা ৪০ মিনিটের দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ধুনটমোড় সরকারি খাদ্যগুদামের বিপরীত পাশে অবস্থিত শেরপুর ডিগ্রি কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের প্রভাষক আশেফ ইকবাল শাহিনের মালিকানাধীন বসতবাড়ি ও মার্কেটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

মার্কেটের মালিক আশেফ ইকবাল শাহিন জানান, আগুন লাগার আগমুহূর্ত পর্যন্ত কাজের জন্য ধুনটমোড় এলাকায় অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে এসে আগুন দেখতে পান।

বাড়ির সামনে অংশে নির্মিত মার্কেটের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানিয়েছেন।

এতে মার্কেটের ২টি দোকান ও তার পাঁচ কক্ষ বিশিষ্ট বাড়ির সবকিছুসহ দি নিউ এজ টিউটোরিয়াল হোম নামে একটি কোচিং সেন্টারের যাবতীয় আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

বগুড়ায় গভীর রাতে অগ্নিকান্ড: ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট টাইম : ০৩:০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫