পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড় Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযান,৪ ভারতীয় গরু আটক Logo জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ Logo রূপগঞ্জে ভূমিদস্যুতা বন্ধ ও খাল উদ্ধারে ১০ গ্রামের সভা ও ঝাড়ু মিছিল Logo পুলিশের ইউনিফর্ম পরে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে বিআরটিএ’তে যুবক আটক Logo পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে ১০ রোগীকে আর্থিক সহায়তা Logo চলন্ত ট্রেনে নারী ধর্ষণের ঘটনায় তোলপাড়, চার পুলিশ প্রত্যাহার Logo ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ Logo লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি

হোয়াইটওয়াশ টাইগাররা

বাংলার খবর২৪.কম: bangladesh_bg_236080312ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওয়ানডেতেও হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ৩৩৯ রানের জবাবে ৮ উইকেটে ২৪৭ করেই গুটিয়ে যায় টাইগাররা।

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডোয়াইন ব্রাভো আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্রাভো এবং রামদিন ২৫৮ রানের বিশাল জুটি গড়েন। নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ হয় ৩৩৮ রান।

জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৩৯ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আগের ম্যাচে ৭০ রানে অলআউট হওয়া বাংলাদেশের। প্রথম ওভারেই বিদায় নেন এনামুল হক আর দ্বিতীয় ওভারে ইমরুল কায়েস। তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে মুশফিকের ৯৯ রানের জুটি স্বস্তি ফেরায়। কিন্তু অর্ধশতকে পৌঁছানোর পর তামিম বোল্ড হয়ে যান।

সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা মুমিনুল হক ফেরেন মাত্র ৫ রান করে। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৫৫ রানের জুটি করেন মুশফিক। শেষ দিকে মাহমুদুল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৩৮/৭ (সিমন্স ৬, গেইল ৬, ড্যারেন ব্র্যাভো ১২৪, রামদিন ১৬৯, পোলার্ড ১০, স্যামি ১০, ডোয়াইন ব্র্যাভো ৩*, হোল্ডার ০, নারাইন ০*; আল-আমিন ৪/৫৯, মাহমুদুল্লাহ ১/৪৮, মাশরাফি ১/৬৯, রাজ্জাক ১/৭৬)

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৭/৮ (তামিম ৫৫, এনামুল ০, ইমরুল ১, মুশফিক ৭২, মুমিনুল ৫, মাহমুদুল্লাহ ২৭, নাসির ২৬, সোহাগ ২৪, মাশরাফি ১৫*, রাজ্জাক ৫*; রামপল ৪/২৯, নারাইন ১/৩১, ডোয়াইন ব্র্যাভো ১/৩২, হোল্ডার ১/৪৭, রোচ ১/৪৮)

Tag :
জনপ্রিয় সংবাদ

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯ টি ফ্ল্যাট! রাজধানীজুড়ে সম্পদের পাহাড়

হোয়াইটওয়াশ টাইগাররা

আপডেট টাইম : ০৮:৩৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০১৪